SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১৪.২ জ্যামিতিক সদৃশ (1-10) Part 1

ssc math solutions, class 9-10 math solution bd, ssc, download pdf ssc/nine ten, নবম-দশম শ্রেণি সাধারণ গণিত, Chapter-14.2, জ্যামিতিক সদৃশ সদৃশতা

জ্যামিতিক সদৃশঃ

১. △ABC এ BC এর সমান্তরাল DE রেখা AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করলে

(i) △ABC ও △ADE পরস্পর সদৃশ

      AD         CE

(ii) ------ = ------
      BD         AE

       △ABC         BC2

(iii) ---------- = --------
       △ADE         DE2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

উত্তরঃ খ

নিচের চিত্রের তথ্যনুসারে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃ



২. △ABC এর এর উচ্চতা ও ভূমির অনুপাত কত?

ক) ½   খ) 4/5   গ) 2/5    ঘ) 5/4

উত্তরঃ গ

৩. △ABD এর ক্ষেত্রফল কত বর্গ একক?

ক) 6   খ) 20    গ) 40   ঘ) 50

উত্তরঃ ক

৪. △ABC এ PQ ।।  BC হলে নিচের কোনটি সঠিক?



ক) AP : PQ = AQ : QC

খ) AB : PQ = AC : PQ

গ) AB : AC = PQ : BC

ঘ) PQ : BC = BP : BQ

উত্তরঃ ক

৫. প্রমাণ কর যে, দুইটি ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজের সদৃশ হয়, তবে তারা পরস্পর সদৃশ।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, △ABC ও △DEF উভয়ই অপর একটি ত্রিভুজ PQR এর সদৃশ। প্রমাণ করতে হবে যে, △ABC ও △DEF পরস্পর সদৃশ।

প্রমাণঃ

△ABC ও △PQR-এ

∠A=∠P; ∠B=∠Q; ∠C=∠R…………(i)  [△ABC ও △PQR সদৃশ]

এবং △DEF ও △PQR-এ

∠D=∠P; ∠E=∠Q; ∠F=∠R…………(ii)  [△DEF ও △PQR সদৃশ]

(i) ও (ii) তুলনা করে পাই,

∠A=∠D; ∠B=∠E; ∠C=∠F

∴△ABC ও △DEF সদৃশ (প্রমাণিত)

৬. প্রমাণ কর যে, দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে, ত্রিভুজ দুইটি সদৃশ হবে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, △ABC ও △DEF দুইটি সমকোণী ত্রিভুজের ∠B ও ∠E সমকোণ এবং সূক্ষ্মকোণ ∠C=সূক্ষ্মকোণ ∠F. প্রমাণ করতে হবে যে, △ABC ও △DEF সদৃশ।

প্রমাণঃ

△ABC ও △DEF-এ

∠B = ∠E = 900

∠C = ∠F [শর্তানুসারে]

∴ অবশিষ্ট ∠A= অবশিষ্ট ∠D

∴ △ABC ও △DEF সদৃশকোণী

অর্থাৎ, △ABC ও △DEF সদৃশ (প্রমাণিত)

৭. প্রমাণ কর যে, সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ থেকে অতিভুজের উপর লম্ব আঁকলে যে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, △ABC এর ∠A = এক সমকোণ। A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব। প্রমাণ করতে হবে যে, △ABC, △ABD ও △ADC পরষ্পর সদৃশ।

প্রমাণঃ

△ABC ও △ABD এ

∠A=∠ADB=900 [শর্তানুসারে]

∠B সাধারণ কোণ

∴ অবশিষ্ট ∠C=অবশিষ্ট ∠BAD

∴ △ABC ও △ABD সদৃশকোণী

অর্থাৎ, △ABC ও △ABD সদৃশ…………..(i)

△ABC ও △ADC এ

∠A=∠ADC=900 [শর্তানুসারে]

∠C সাধারণ কোণ

∴ অবশিষ্ট ∠B=অবশিষ্ট ∠CAD

∴ △ABC ও △ADC সদৃশকোণী

অর্থাৎ, △ABC ও △ADC সদৃশ…………..(ii)

অতএব,

(i) ও (ii) হতে পাই,

△ABC, △ABD ও △ADC সদৃশ (প্রমাণিত)।

৮. পাশের চিত্রে, ∠B=∠D এবং CD=4AB। প্রমাণ কর যে, BD=5BL

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, চিত্রে দেওয়া আছে, ∠B=∠D এবং CD=4AB। প্রমাণ করতে হবে যে, BD=5BL.

প্রমাণঃ

△ABL ও △CDL –এ

∠B=∠D [দেওয়া আছে]

∠ALB=∠DLC [বিপ্রতীপ কোণ বলে]

∴ অবশিষ্ট ∠A=অবশিষ্ট ∠C

∴ ত্রিভুজদ্বয় সদৃশকোণী তথা সদৃশ।

    DC          LD

∴-------= --------
    AB          BL

[সদৃশকোণী ত্রিভুজের অনুরুপ বাহুগুলো সমানুপাতিক]

      DC+AB          LD+BL

বা, ------------= -------------
         AB                 BL

[যোজন করে]

      4AB+AB          BD

বা, ------------= ---------
         AB                 BL

[দেওয়া আছে CD=4AB]

       5AB          BD

বা, ---------= --------
        AB            BL

             BD

বা, 5 = -------
              BL

বা, BD=5BL (প্রমাণিত)

৯. ABCD সামন্তরিকের A শীর্ষ দিয়ে একটি রেখাংশ BC বাহুকে M বিন্দুতে এবং DC বাহুর বর্ধিতাংশকে N বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে,  BM✕DN একটি ধ্রুবক।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD সামন্তরিকের A শীর্ষ দিয়ে অঙ্কিত AN রেখাংশ BC বাহুকে M বিন্দুতে এবং DC বাহুর বর্ধিতাংশকে N বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে,  BM✕DN একটি ধ্রুবক।

প্রমাণঃ

△ABM ও △AND  এর মধ্যে

∠BAM=∠AND [একান্তর কোণ বলে]

∠ABM=∠AND [সামন্তরিকের বিপরীত কোণ বলে]

∴ অবশিষ্ট ∠BMA=অবশিষ্ট ∠DAN

∴ ত্রিভুজদ্বয় সদৃশকোণী তথা সদৃশ।

∴ তাদের অনুরুপ বাহুগুলো  সমানুপাতিক।

    BM         AB

∴ -------- = ----------
     AD           DN

বা, BM✕DN=AB✕AD

কিন্তু AB ও AD,  ABCD সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু।

সুতরাং AB ও AD নির্দিষ্ট এবং তাদের গুণফলও নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক।

তাহলে, BM✕DN একটি ধ্রুবক (প্রমাণিত)।

১০. পাশের চিত্রে BD ⊥  AC এবং  DQ = BQ = 2AQ = ½QC. প্রমাণ কর যে, DA ⊥ DC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

প্রদত্ত চিত্রে, BD ⊥  AC এবং  DQ = BQ = 2AQ = ½QC. প্রমাণ করতে হবে যে, DA ⊥ DC

প্রমাণঃ

যেহেতু DQ=BQ=2AQ=½QC

সুতরাং QC=2DQ=2.2AQ=4AQ

আবার, AC=AQ+QC=AQ+4AQ=5AQ

∴ AC2=(5AQ)2=25AQ2……………(i)

এখন, ADQ সমকোণী ত্রিভুজে,

AD2

=AQ2+DQ2

=AQ2+(2AQ)2

=AQ2+4AQ2

=5AQ2……………….(ii)

এবং, CDQ সমকোণী ত্রিভুজে,

CD2

=QC2+DQ2

=(4AQ)2+(2AQ)2

=16AQ2+4AQ2

=20AQ2……………(iii)

(ii) + (iii) করে পাই,

AD2+CD2

=5AQ2+20AQ2

=25AQ2

=AC2 [(i) থেকে মান বসিয়ে]

∴ AD2+CD2=AC2

∴ DA ⊥ DC [পীথাগোরাসের বিপরীত প্রতিজ্ঞা অনুযায়ী]

(প্রমাণিত)

এই অধ্যায়ের বাকী অংশঃ

SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১৪.২ জ্যামিতিক সদৃশ (11-13) Part 2

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment